দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২-০ গোলে হারের পর বিতর্কিত এক রেফারিং সিদ্ধান্ত নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বার্সেলোনা।
ম্যাচের ৫৪তম মিনিটে অ্যাটলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিল বল হাতে স্পর্শ করলেও পেনাল্টি দেননি রেফারি ইস্তভান কোভাচ। ভিএআরও এ ঘটনায় কোনো হস্তক্ষেপ করেনি। ওই সময় পুবিল ইতোমধ্যে হলুদ কার্ড দেখায়, ফলে পেনাল্টি দেওয়া হলে তার দ্বিতীয় হলুদ কার্ড হয়ে মাঠ ছাড়তে হতো।
এই সিদ্ধান্তকেই কেন্দ্র করে উয়েফার কাছে অভিযোগ জানায় কাতালান ক্লাবটি। বার্সেলোনার দাবি, রেফারির সিদ্ধান্ত ম্যাচের গতি ও ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।
ক্লাবটির মতে, এটি কেবল ভুল সিদ্ধান্ত নয়, বরং নিয়মবহির্ভূত আচরণের উদাহরণ। তারা ঘটনাটির তদন্ত, রেফারিদের মধ্যে যোগাযোগের তথ্য প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বার্সেলোনা দাবি করেছে, সাম্প্রতিক বছরগুলোতেও এমন একাধিক সিদ্ধান্ত তাদের ক্ষতিগ্রস্ত করেছে, যা প্রতিযোগিতায় সমতা নষ্ট করছে।
ম্যাচে প্রথমার্ধে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আলেকজান্ডার সোরলথ ব্যবধান দ্বিগুণ করেন।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হানসি ফ্লিকও রেফারিং সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, এটি স্পষ্ট পেনাল্টি এবং দ্বিতীয় হলুদ কার্ডের যোগ্য পরিস্থিতি ছিল।
এমএস/